• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীতে ফের ভূমিকম্প

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। 

গত ৩৬ ঘণ্টার কম সময়ে এ নিয়ে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী থেকে ৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইল। 

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়।  এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত পাঁচটি জেলা—ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মাগুরা—থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে। ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। নারায়নগঞ্জে ১ জন নিহত এবং ১৮ জন আহত হয়। নরসিংদিতে নিহত ৫ জনসহ আহত হয়েছে ১১০ জন। গাজীপুরে আহতের সংখ্যা ২৫২ এবং মাগুরায় আহত হয়েছে ২২ জন। মোট হিসাব অনুযায়ী এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রথম দফার ভূমিকম্পের একদিন পরই আজ সকাল ১০টা ৩৬ মিনিটে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। 

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo