• লিড নিউজ
  • জাতীয়

ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ নিয়ে এ দুই সমঝোতা স্মারক সই হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাস্থ্যসংক্রান্ত সমঝোতায় সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। এ ছাড়া আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথড ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা বাণিজ্যসংক্রান্ত সমঝোতায় সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সমঝোতা স্মারক সইয়ের আগে শেরিং তোবগের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূস একান্ত বৈঠক করেন। পরে আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় বৈঠক হয়।

শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তোবগে। ড্রুকএয়ারের বিমানে এসে সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাকে স্বাগত জানান।

 

মন্তব্য (০)





image

জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার

১

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

৩

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৪

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

  • company_logo