• জাতীয়

‎ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীতে অবস্থানকালে ভূমিকম্পে হতাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ ক্ষেত্রে নিহত ব্যক্তির পরিবার সর্বোচ্চ ২৫ হাজার ও আহত ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা দেওয়া হবে।
‎
‎শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
‎
‎এতে বলা হয়, আহত ব্যক্তির ক্ষেত্রে চিকিৎসকের সুপারিশক্রমে এই সহায়তা দেওয়া হবে। সহায়তা গ্রহণের জন্য ব্যক্তি নিজে অথবা তার পরিচর্যাকারী (অ্যাটেনডেন্ট) বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
‎
‎সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন নম্বর: +৮৮০১৭০০৭১৬৬৭৮। এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল নরসিংদী। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
‎
‎ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাড়ে চারশোর বেশি মানুষ। 

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo