• লিড নিউজ
  • জাতীয়

হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড হয়েছে।

এ রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে আপিল করতে পারবেন, সেই সুযোগ আছে- এমনটাই জানালেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।  

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, সব তথ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিচার হয়েছে। আসামিপক্ষ সব সময় বলতে চেষ্টা করবে, বিচার সঠিক হয়নি। তাদের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার। 

স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আইন সম্পর্কে ধারণা না থাকায় কথাটি বলেছেন। রায় কার্যকর করার জন্য সরকারের যে মেকানিজম আছে সেই অনুযায়ী সরকার এগোবে। রায় কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাইলে মতামত জানানো হবে।

রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তাদের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে তারা দোষী। 

শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয় উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, আমি দেখছি মাত্র ২০ দিনে ১৪শর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবস...

নিউজ ডেস্ক : আগামী সপ্তাহের শেষ নাগাদ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্...

image

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়...

image

চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন ...

image

মিরপুর-১০ মেট্রো স্টেশনে পাওয়া ব্যাগে জর্দার কৌটা ও পান ছ...

নিউজ ডেস্কঃ মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাও...

image

তৃণমূলের ক্রীড়া প্রতিভা বিকশিত করা প্রধানমন্ত্রী তারেক রহ...

বগুড়া প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সকল স...

  • company_logo