• জাতীয়

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবর ‘সত্য নয়’

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
‎
‎ভূমিকম্পের পরপরই খবর ছড়ায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে। তবে পুলিশ বলছে, প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবরটি সত্য নয়।
‎
‎শুক্রবার (২১ নভেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।
‎
‎তিনি বলেন, ভূমিকম্পের প্রভাবে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার সংবাদ আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে আসে। পরিদর্শন করে দেখা যায় সেখানে কোনো ভবন হেলে পড়েনি।
‎
‎এদিকে, ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোনকল করে পরিস্থিতি জানাচ্ছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত তিন থেকে চারটি ভবন হেলে পড়ার খবর তারা পেয়েছেন।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo