• জাতীয়

দুর্বৃত্তদের গুলির নির্দেশ পুলিশের আইনেই বলা আছে: ডিএমপি কমিশনার

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ যারা ককটেল এবং বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ পুলিশ আইনেই বলা আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ. সাজ্জাত আলী।
‎
‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
‎
‎ডিএমপি কমিশনার বলেন, নাগরিকদের সাইবার অপরাধের অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানে ২৪ ঘণ্টা কাজ করবে ডিএমপির সাপোর্ট সেন্টার।
‎
‎থানার সামনে নিরাপদ পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করার ঘটনায় তিনি বলেন, এতে করে পুলিশের মনোবল ভেঙ্গে যাবে। তাই পুলিশের সঙ্গে বাজে ব্যবহার, তাদের আঘাত করবেন না।
‎
‎পুলিশ দায়িত্ব পালন না করলে ৫ আগস্টের পর পর যেভাবে নিজের বাসা বাড়ির নিরাপত্তায় লাঠি নিয়ে রাত জেগে পাহাড়া দিতে হয়েছে তেমনটা করতে হবে বলেও হুঁশিয়ারি দেন শেখ সাজ্জাত আলী।
‎
‎প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে থানায় দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন।

মন্তব্য (০)





image

জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার

১

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

৩

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৪

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

  • company_logo