• শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষা : ঢাকাসহ ১৩ জেলার কেন্দ্র তালিকা প্রকাশ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কেন্দ্র তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯) বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান (১২৭), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা হবে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রসচিব, পরীক্ষক, কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। পরীক্ষার দিন কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ও শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রকাশিত তালিকায় ঢাকা মহানগরী ছাড়াও রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর।

কেন্দ্র তালিকা দেখতে ক্লিক করুন এখানে

 

মন্তব্য (১)





image
image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo