• লিড নিউজ
  • জাতীয়

‎বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই, এবারও প্যারেড হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর কোনো অস্থিরতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বিজয় দিবসে গতবারের মতো এবারও প্যারেড হবে না।’
‎
‎আজ (বুধবার, ১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‎
‎শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর কিছুটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বিজয় দিবস উপলক্ষে কোনো নাশকতা কিংবা অন্য কোনো সমস্যা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায়ের পরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই।’
‎
‎তিনি বলেন, ‘আগেও যেভাবে হয়েছে এবারও একইভাবে হবে। বরং আগের থেকে আরও বেশি হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।’
‎
‎আশা প্রকাশ করে তিনি বলেন, ‘জাতীয় বিজয় দিবস যেন সবাই ভালোভাবে উদযাপন করতে পারে।’
‎
‎গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে উঠিয়ে নেয়া ঠিক না হলেও গতকাল রাতে একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেয়া হয় এবং সকালে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ জিনিসটা আপনার কাছে প্রথম শুনলাম, ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারবো।’ এক্ষেত্রে পুলিশের অপরাধ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে আমি দেখবো।’

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo