• লিড নিউজ
  • জাতীয়

অক্টোবরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ: বিআরটিএ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অক্টোবর মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রতিবেদনে। গত মাসে সারাদেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন মানুষ নিহত এবং ৫৮৯ জন আহত হয়েছেন।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

‎প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশের বিভাগীয় অফিসগুলো থেকে এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহীর সংখ্যা সবচেয়ে বেশি, যা উদ্বেগের জন্ম দিয়েছে।

‎এদিকে সড়ক দুর্ঘটনায় বিভাগভিত্তিক হতাহতের পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১০৯ জন নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যার দিক থেকে এরপরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে ৯৮টি দুর্ঘটনায় ৮৯ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছেন। 

‎অন্যদিকে, খুলনা বিভাগে ৫৯টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন এবং রাজশাহী বিভাগে ৫৪টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ ও সিলেট বিভাগে (উভয় ক্ষেত্রে ২৩টি করে), তবে এই দুটি বিভাগে যথাক্রমে ২৬ জন এবং ২২ জন মানুষ নিহত হয়েছেন। রংপুর বিভাগে ৫১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮ জন এবং বরিশাল বিভাগে ২৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন।

‎প্রতিবেদনে আরও বলা হয়, অক্টোবর মাসে সংগঠিত মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলই ছিল প্রধানত দায়ী, যার সংখ্যা ছিল ১৬৪টি। এর পরেই রয়েছে ট্রাক বা কাভার্ডভ্যান (১২৪টি) এবং বাস বা মিনিবাস (১১৪টি)। নিহতের সংখ্যার দিক থেকেও মোটরসাইকেল আরোহীর সংখ্যা ছিল সর্বোচ্চ (১৩০ জন)। 

‎এ ছাড়া, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৬৪ জন এবং ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৪৮ জন নিহত হন। অন্যান্য যানবাহনের মধ্যে অটোরিকশা দুর্ঘটনায় ৩২ জন, ভ্যান দুর্ঘটনায় ২১ জন, পিকআপ দুর্ঘটনায় ১১ জন এবং ইজিবাইক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। 

মন্তব্য (০)





image

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্র...

নিউজ ডেস্ক : সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থ...

image

অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ...

image

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নিউজ ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ...

image

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবস...

নিউজ ডেস্ক : আগামী সপ্তাহের শেষ নাগাদ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্...

image

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়...

  • company_logo