• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
‎
‎মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। 
‎
‎সালেহউদ্দিন আহমেদ বলেন, আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে। তাই এই সিদ্ধান্ত। 
‎
‎তিনি আরও বলেন, নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও, সে সংখ্যা কমবে। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শুধু সেখানেই দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে এগুলো কেনা হবে।উপদেষ্টা বলেন, ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে এসব ঠিক করবে। 
‎
‎চাহিদা থাকায় এক কোটি ই-পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকা কেনা হবে। এ সময় অর্থ উপদেষ্টা দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে বলে জানান। 

মন্তব্য (০)





image

জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার

১

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

৩

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৪

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

  • company_logo