• লিড নিউজ
  • জাতীয়

রায়কে ঘিরে কোথাও আতঙ্ক দেখতে পাচ্ছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো আতঙ্ক দেখা যাচ্ছে না। তিনি বলেন, ‘সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে। আমি কোনো আতঙ্ক লক্ষ্য করি না।’

সড়কে আতঙ্কের বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তিনি নিজে সড়ক দিয়ে আসছেন এবং সেখানেও কোনো আতঙ্ক লক্ষ্য করেননি। তিনি উল্লেখ করেন, কিছু ছোটখাটো ঘটনা হয়েছে, তবে বড় ধরনের সমস্যা দেখা দেয়নি। তিনি বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়েও কথা বলেছেন।

দেখামাত্র গুলি ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এটি কোনো খেলার শিকার নয়, বরং সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী আরও বলেন, ‘যদি কেউ আপনাকে মারার চেষ্টা করে, তাহলে আত্মরক্ষার অধিকার রয়েছে। এটি বৈশ্বিকভাবে স্বীকৃত একটি অধিকার।’

 

মন্তব্য (০)





image

জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার

১

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

৩

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৪

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

  • company_logo