ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি এই স্ট্যাটাস দেন। মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, টিভিতে দেখতে পেলাম জুলাইয়ে আহতরা কাঁধে ‘মাতৃভূমি অথবা মৃত্যু’ লেখা স্কার্ফ পড়ে ট্রাইব্যুনালে ঢুকছে। ধীর পায়ে।
তিনি আরও লিখেছেন, শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে রিপোর্ট করছে রিপোর্টাররা। বেশিরভাগ পরিবারের সদস্যরা এখনও সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের মুখে শুধু একটাই কথা ‘বিচার চাই’।
সবশেষে উপদেষ্টা লিখেছেন, দুই বোন মিম-মিতুর কাঁধে শহীদ রাব্বির লাশ। প্রতিটা শহীদের পরিবারের কাঁধে তাদের প্রিয়জনের লাশ। আর বাংলাদেশের কাঁধে ন্যায়বিচারের ভার। ন্যায়বিচারই একটা জাতিকে ট্রমা থেকে মুক্তি দিতে পারে, হিলিং করতে পারে আমাদের গভীর ক্ষতের।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...
নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...
নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...
নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

মন্তব্য (০)