ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের দাবিতে ছাত্র-জনতার একটি দল দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এ প্রবেশের চেষ্টা করলে বাধা দিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেয়ার সুযোগ নেই।
এর আগে ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন।
জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দিয়ে নাহিদ হাসান নামের একজন বলেন, ‘যেবার প্রথম শেখ হাসিনা বক্তব্য দেয় পালিয়ে যাওয়ার পর, সেবার আমরা প্রথম ধানমন্ডি ৩২ ভেঙেছিলাম। তখন নিশ্চিহ্ন করতে পারিনি। আজকে যেহেতু শেখ হাসিনার রায়, আজকের রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি আমরা আশা করছি ধূলিসাৎ হয়ে যাবে।’
আজ (সোমবার, ১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি-৩২ অভিমুখে রওনা দিয়ে দুটি বুলডোজার নিয়ে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। সেখানে তারা শেখ হাসিনার ফাঁসির রায়ের দাবির পাশাপাশি মিছিলে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীরা জানান, ধানমন্ডি-৩২ এর বাড়ি আওয়ামী লীগ নিজেদের ‘কেবলা’ মনে করে। আমরা সেটি আজ সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে চাই। যাতে আওয়ামী এই কেবলাকে নিয়ে আগামীতে যে ষড়যন্ত্র করছে, তা সফল করতে না পারে। এই স্থানে একটি খেলার মাঠ নির্মাণ করা হবে বলেও জানান তারা।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...
নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...
নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...
নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

মন্তব্য (০)