• জাতীয়

‎রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, নগরবাসীকে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ। রায় ঘোষণাকে ঘিরে শুধু রাজধানীতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৫ হাজার সদস্য কাজ করছেন— এমনটাই জানিয়েছেন ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।
‎
‎তিনি বলেন, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিব সদস্যরাও মাঠে রয়েছে। নগরবাসীকে নির্ভয়ে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
‎
‎এদিকে, সকালেই পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি।
‎
‎উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। এদিন রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন তিনি।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo