• জাতীয়

‎শেখ হাসিনাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে: স্নিগ্ধ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা এত বেশি অপরাধ করেছে যে, তাকে এক হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে।
‎
‎আজ সোমবার (১৭ নভেম্বর) শহীদ পরিবারের সদস্য হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশের আগে উপস্থিত সাংবাদিকদের স্নিগ্ধ এ কথা বলেন।
‎
‎স্নিগ্ধ আরও বলেন, বাংলাদেশের জনগণ ৫ আগস্ট শেখ হাসিনার রায় ঘোষণা করে দিয়েছেন। এখন কেবল কোর্ট থেকে আনুষ্ঠানিক ঘোষণা হবে। এই দেশের জনগণ ৫ আগস্ট তার রায় দিয়েছেন।
‎
‎মীর মাহবুবুর রহমান বলেন, সব শহীদ, সব আহতদের আশা শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে। এর বাইরে শহীদ পরিবারের সদস্য হিসেবে আমরা অন্য কিছু চিন্তা করতে পারছি না।
‎
‎শহীদ পরিবারের সদস্য হিসেবে আদালতে উপস্থিত হয়ে স্নিগ্ধ আরও বলেন, শেখ হাসিনাকে দ্রুত এনে রায় বাস্তবায়ন করতে হবে।

মন্তব্য (০)





image

জ্বালানি খাতের তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনল সরকার

১

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...

image

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...

image

দেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনো দিন আর ফিরতে পারবে না: স...

৩

নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...

image

প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল : ...

৪

নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

image

বর্তমান গতিতে চললে বাংলাদেশে বাল্যবিবাহ নির্মূলে অন্তত ২০...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বাল্যবিবাহের হার সামান্য কমলেও তা...

  • company_logo