• জাতীয়

রাজধানীতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা নজরদারি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এদিকে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বড় ধরনের সহিংসতা এড়াতে ঢাকা মহানগরীতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। বিশেষ করে হাইকোর্ট এলাকায় ছিলো কড়া নিরাপত্তা। তবে সন্ধ্যা থেকে রাতভর বাংলামোটর, মহাখালী, মতিঝিল ও পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ করা হয়।
‎
‎রাজধানীর সেন্ট্রাল রোডের চিত্র এটি। গতকাল (রোববার, ১৬ নভেম্বর) রাত ৯টায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয় স্থানটিতে। যেটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের সড়ক।
‎
‎সিসিটিভিতে এক ব্যক্তিকে কিছু ছুঁড়ে মারতে দেখা যায়। এলাকাবাসী বলছেন, ককটেল নিক্ষেপকারীরা ছিলো মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
‎
‎এলাকাবাসী জানান, শব্দ শুনে আসার আগেই বিস্ফোরণকারীরা পালিয়ে যায়। বিস্ফোরণকারীরা মোটরসাইকেলে ছিলো বলেও জানান এলাকাবাসী।
‎
‎ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আমাদের নিউমার্কেট থানার টিম সেখানে উপস্থিত হয়। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। দুষ্কৃতকারীদের আমরা ধরার চেষ্টা করছি এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
‎
‎রাত পৌনে ১০টায় বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। রাতে মতিঝিল, ইত্তেফাকের মোড় ও তিতুমীর কলেজের সামনেও ককটেল বিস্ফোরিত হয়।
‎
‎তবে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বড় ধরনের সহিংসতা এড়াতে শহরজুড়ে তৎপর ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে হাইকোর্ট এলাকায় ছিলো কড়া নিরাপত্তা। বন্ধ করে দেয়া হয় হাইকোর্টের মাজার গেট থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo