• রাজনীতি

জামায়াতের ইসলাম আর আমার ইসলাম এক না: ফজলুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতের ইসলাম আর আমার ইসলাম এক না। 

যুগান্তরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সুফিবাদী বিশ্বাসী মানুষ যারা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আমি তাদের সঙ্গে। জামায়াত তো ওহাবী, এরা নবীরে বলে আমাদের বড় ভাই লাগে। জামায়াত হলো ইসলাম ধর্মের বিরোধী। 

ফজলুর রহমান বলেন, ধর্মের আধ্যাত্মিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না। জামায়াতের আমিরকে দেখতে আমার দাদার মত, কিন্ত আমার চেয়ে ১০ বছরের ছোট, আমি তো বলি, বসেন আমার সঙ্গে। করতেন তো জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সমাজ বিপ্লব করবেন, ধর্ম বিশ্বাস করতেন না। এরপর এখন হইছেন একদম আমিরে জামায়াত। ধর্মের একদম খাদেমদার হইছেন আসমান থেকে, বসেন আমার সঙ্গে। 

জামায়াত আমিরের উদ্দেশে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আপনি যে ধর্মটা জামায়াতের নামে প্রচার করেন সেটা কী ধরনের ধর্ম, দেখি আপনি বসেন আমার সঙ্গে। আল্লাহ আমাকে পীর আউলিয়া, কুতুব, দরবেশের দোয়া দিছে। হযরত শাহজালাল, শাহপরাণের দোয়া আমি পাইছি। 

বিএনপির এই নেতা বলেন, মারফাত না থাকলে, তরিকত না থাকলে ইসলাম ধর্ম হয় কী করে। আপনি তো মারফত, তরিকত মানেন না। জামায়াত তো মানে না। শরীয়ত নিশ্চিত কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্ত আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী বোরাকে গেছিল। আপনাকে বিশ্বাস করতে হবে নবী হল খাতিমুন্নবী, দুনিয়ার সর্বশেষ নবী, পৃথিবীতে নূরের নবী। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন, যদি বলেন নবী আমাদের মতই মানুষ তাহলে হবে না। নবীর ওপর কোরআন নাজিল হইছে। জামায়াতের ইসলাম হইলো সূরা নুরুল ইসলাম আর আমার ইসলাম হইলো হযরত মুহাম্মদ (সা.)। 

 

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo