• লিড নিউজ
  • জাতীয়

উন্নয়ন শুধু সড়ক আর বড় সেতু নয়, বড় মেগা প্রজেক্ট কেন্দ্রিকও হতে হবে: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী নির্বাচনের জন্য প্রতিদিন কাজ করছেন জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভালো প্রকল্পগুলো বন্ধ হলে চলবে না।
‎
‎শনিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকার কেরানিগঞ্জের দাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ে জলাধার সংস্কার প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
‎
‎খাল রক্ষায় জেলা প্রশাসনকে মন্ত্রণালয়ের কাছে প্রকল্প পরিকল্পনা জমা দিতে বলা হবে জানিয়ে রিজওয়ানা হাসান, ‘ঢাকার খালগুলো আমরা যখন খনন করি, তা আবার ভরে যায়। বর্জ্য নিষ্কাশন ৫৪ বছরে হয়নি, এক বছরে কীভাবে সম্ভব হবে। এর দায় সবাইকেই নিতে হবে।’
‎
‎তিনি আরও বলেন, ‘প্রকৃত মৎসজীবীরা খাল ইজারা নিতে পারেন না। এজন্যই প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রশাসনকে দেখতে হবে প্রকৃত মৎসজীবীরা খালগুলোর ইজারা পাচ্ছেন কি না।’
‎
‎পরিবেশ উপদেষ্টা বলেন, ‘উন্নয়ন শুধু সড়ক আর বড় সেতু নয়, বড় মেগা প্রজেক্ট কেন্দ্রিকও হতে হবে। তবে মেগা প্রজেক্ট সবসময় সবার কাজে আসবে এমনটা নয়।’
‎
‎মানবদেহে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পলিথিন শপিংব্যাগ বন্ধে সরকার ব্যর্থ হলে আপনার জিতে যাওয়ার সুযোগ নেই। সরকার বলার পরও উৎপাদন চালিয়ে গেছে পলিথিন ব্যবসায়ীরা। এমন কোনো দেশ পৃথিবীতে নেই যেখানে সরকারের আদেশের পরও তা পালন করা হয় না। তবে সুপারশপ এখন আর পলিথিন দিচ্ছে না।’
‎
‎গণতন্ত্রে সব নাগরিকের ভূমিকা থাকে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘নেতাকে জবাবদিহিতার মধ্যে রাখতে হয়। পরিবেশের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক রয়েছে। আগে যেমন ছিল, তেমনটা রেখে দেয়ার জন্য এতোগুলো মানুষ প্রাণ দেয়নি।’
‎
‎পরিবেশ আন্দোলন জনগণের উপস্থিতিতে সফল হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সাদাপাথরের পাথর তোলায় রাজনৈতিক দুবৃত্তায়ন প্রকাশ্যে আসার পর জনগণ রুখে দিয়েছে।’
‎
‎পলিথিন শপিংব্যগ বন্ধে পাটের ব্যাগে বাজারের অভ্যাসকে উৎসাহিত করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘পাটের ব্যাগে বাজার করার অভ্যাস করলে পলিথিনের ব্যবহার কমে যাবে।’

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo