• লাইফস্টাইল

আলুর রস ব্যবহারে গজাবে নতুন চুল

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চোখের নিচের কালো দাগ দূর করতে আলুর রসের বিকল্প নেই। অনেকেই এই ঘরোয়া উপায় ব্যবহার করেন। আলুর রস চুলের জন্যও ভালো। 

মাথার ত্বকে পিএইচের সমতা রক্ষা করতে, নতুন চুল গজাতে এবং-রুক্ষ চুল কোমল করতেও সাহায্য করে আলুর রস। মাথার ত্বকে সেবাম ক্ষরণের পরিমাণ নিয়ন্ত্রণ করতেও আলুর রস যথেষ্ট উপকারী। 

কীভাবে ব্যবহার করবেন

আলু টুকরো করে কেটে ব্লেন্ড করে নিন। পরিষ্কার কাপড়ে মিশ্রণটি ঢেলে রস ছেঁকে নিন। আঙুলের সাহায্য মাথার ত্বক এবং চুলে আলুর রস মেখে বিশ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন।

আলুর রসের সঙ্গে ১টি ডিমের কুসুম, ১ চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। শ্যাম্পু করা চুলে তা ব্যবহার করুন। মাথার ত্বক থেকে চুলে মিশ্রণটি লাগিয়ে মিনিট পাঁচেক হালকা হাতে মালিশ করে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে নিন। তারপর মাইল্ড কোনো  শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। শুধু চুলকে কোমল করতে নয়, নতুন চুল গজাতেও এই মাস্ক সাহায্য করবে। এই মাস্ক ব্যবহারে নতুন চুল গজাবে। 

আলুর রস চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে। পেঁয়াজের রসও চুল ঝরা বন্ধ করে। ৫ চামচ আলুর রসের সঙ্গে সমপরিমাণ পেঁয়াজের রস মিশিয়ে নিন। মাথার ত্বকে মিশ্রণটি মেখে ফেলুন। তার পর হালকা হাতে মালিশ করুন। চাইলে আলু, পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়েও নিতে পারেন। এর ব্যবহারে চুল ঝরে পড়ার সমস্যা কমবে। 

 

মন্তব্য (০)





image

‎শীতে রুক্ষ ত্বক ভালো রাখবেন যেভাবে

১

‎লাইফস্টাইল ডেস্কঃ শীত এলেই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব প...

image

ট্যাবলেট খেলেই নির্মূল হবে অগ্ন্যাশয়ের ক্যানসার, আসছে নতু...

২

নিউজ ডেস্ক : অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার কথ...

image

‎বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

৩

লাইফস্টাইল ডেস্ক: শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়...

image

‎শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন র...

৪

লাইফস্টাইল ডেস্ক: শীতের হিমেল হাওয়া গায়ে লাগতেই অনেকের শুর...

image

ফ্যাটি লিভার-ক্যানসারের জন্যও দায়ী প্রদাহ, এই ৩ লক্ষণে আজ...

৫

নিউজ ডেস্ক : সকালবেলা ঘুম থেকে উঠেও শরীরজুড়ে ক্লান্তি, ঘন ঘন...

  • company_logo