• শিক্ষা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০২৬ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।

দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত হবে এক ঘণ্টার এই পরীক্ষা। প্রযুক্তিগত এবং প্রশাসনিক সব ধরনের সমন্বয়ের কাজ দেখবে গাকৃবি।

ভর্তি সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে (https://acas.edu.bd)। অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময় পরে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কৃষি গুচ্ছের অধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাকৃবি, গাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo