ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর বিজয়নগর গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
নুর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে স্বাগত জানায় গণঅধিকার পরিষদ।
তিনি আরও বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটি নিয়ে দলগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল। যেটি জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল। প্রধান উপদেষ্টার ভাষণে সেই সংশয়টি অনেকাংশে কেটেছে। এখন রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা।
নুর বলেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে, তাই সব দলকে সতর্ক থাকতে হবে।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...
নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...
নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...
নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

মন্তব্য (০)