• লিড নিউজ
  • জাতীয়

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আলোচনা করে নিজেদের মতামত জানাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মধ্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। 

সিইসির কাছে সাংবাদিকরা জানতে চান যে, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হবে- এ বিষয়ে ইসির মনোভাব কী, চ্যালেঞ্জিং হবে কিনা, আর ভোটে কোনো প্রভাব পড়বে কিনা? 

জবাবে সিইসি বলেন, আমার প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার সুযোগ হয়নি। আমি এখানে আপনাদের সঙ্গে মিটিংয়ে ছিলাম। আমি শুনি নাই। যেটা আমি শুনি নাই, উনি কোন লাইনে বলেছেন, কী বলেছেন, আর উনাদের প্রস্তাবটা কী- বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক না।

নাসির উদ্দিন আরও বলেন, আমরা বিষয়টি ফরমালি জানলে, এক্সারসাইজ করে কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারব। এ বিষয়ে এ মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে না। আমি বক্তব্যটা শুনি নাই। এই মুহূর্তে আমি কোনো বক্তব্য দিতে চাই না। 

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo