• লিড নিউজ
  • জাতীয়

‎খুনি হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলাতে হবে: ডাকসু ভিপি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, দেড় বছর হলেও এখনও খুনি হাসিনা ও তার দোসরদের বিচার করতে পারেনি অন্তর্বর্তী সরকার।

‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

‎আবু সাদিক কায়েম বলেন, ‘হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলাতে হবে। আওয়ামী লীগের যত দোসর আছে তাদের ধরে ধরে জেলে দিতে হবে। এদের যেখানে পাবেন, পুলিশের হাতে তুলে দেবেন।’

‎অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডাকসু ভিপি বলেন, ‘অদ্ভুতভাবে দেড় বছর হলেও এখনও খুনি হাসিনা ও তার দোসরদের বিচার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আমি প্রশ্ন করতে চাই অন্তর্বর্তী সরকারকে, আপনারা এই দেড় বছর কী করেছেন?’ তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ও খুনি বলতে ভয় পায়।

‎এসময় সাদিক কায়েম বিএনপিকেও জুলাই সনদ ইস্যুতে সতর্ক করেন। সাদিক কায়েম বলেন, ‘বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেন জুলাই সনদ নিয়ে টালবাহানা করছেন? আপনারাও যদি ফ্যাসিবাদ কায়েম করেন, তবে আপনাদের পরিস্থিতি পলাতক আওয়ামী লীগের মতো হবে।’

‎ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘ছাত্রশিবিরের সব নেতাকর্মীকে বলব আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যেখানে পাবেন জেলে দেবেন। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া যাবে না।’

মন্তব্য (০)





image

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্র...

নিউজ ডেস্ক : সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থ...

image

অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ...

image

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নিউজ ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ...

image

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবস...

নিউজ ডেস্ক : আগামী সপ্তাহের শেষ নাগাদ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্...

image

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়...

  • company_logo