• লিড নিউজ
  • জাতীয়

দেশে পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে, যদিও দেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো।

‎বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

‎জাতিসংঘের সংস্থাগুলোর একটি প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি অনেক প্রতিবেশী দেশের তুলনায় ভালো।

‎তিনি আরো বলেন, আমরা সতর্ক আছি এবং পরিস্থিতি সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। আমাদের লক্ষ্য হলো—সুষম খাদ্য সরবরাহ বজায় রাখা, যেন কোনো ঘাটতি দেখা না দেয়।

‎উপদেষ্টা ব্যাখ্যা করে বলেন, সরকার পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে এবং ইতোমধ্যেই বাজারের প্রবণতার ওপর ভিত্তি করে পূর্বাভাস জানানো এবং সমন্বয় করা হয়েছে।

‎তিনি বলেন, আমরা চালের মজুদ নিশ্চিত করার জন্যও পদক্ষেপ নিচ্ছি। এমনকি সরবরাহ অব্যাহত রাখার জন্য দাম কিছুটা অ্যাডজাস্ট করছি। বাজারের স্থিতিশীলতা এবং কৃষকদের স্বার্থ উভয়ই দেখা হচ্ছে।

‎সালেহউদ্দিন আরও বিশদভাবে বলেন যে, মধ্যস্বত্বভোগী বা মিল মালিকদের দ্বারা মজুদদারি রোধ করতে ধান সংগ্রহ একটি বৃহত্তর কৌশলের অংশ।

‎যদি আমরা সরাসরি ধান না কিনি, তাহলে মজুদ ব্যক্তিগত হাতে থাকার ঝুঁকি রয়েছে, যা প্রাপ্যতা ব্যাহত করতে পারে। আমরা পরিস্থিতি কার্যকরভাবে পরিচালনা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, যদিও পরিপূর্ণতা অর্জন সর্বদা একটি ধীর প্রক্রিয়া।‎

‎খাদ্য বণ্টনে ভারসাম্য আনয়ন, পর্যাপ্ত মজুদের মাত্রা বজায় রাখা এবং কৃষকে জীবিকা রক্ষা করার পাশাপাশি সাধারণ নাগরিকের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের চলমান প্রচেষ্টার মধ্যে উপদেষ্টা এসব কথা বলেন।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo