• জাতীয়

রাজধানীর মধ্য বাড্ডায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা

  • জাতীয়

প্রতীকী ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মধ্য বাড্ডায় মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ (বুধবার, ১২ নভেম্বর) মধ্য বাড্ডার কমিশনার গলির একটি দুইতলা টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।
‎
‎এদিন ভোর ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির একটি দোতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
‎
‎বাড্ডা থানার এসআই হাসানুর রহমান বলেন, ‘নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার, বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। এখনো পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
‎
‎এসআই আরও জানান, মরদেহটি বাসার মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের থুতনির নিচে গুলির ছিদ্র পাওয়া গেছে। আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে; সেটি নিহতের নিজের বাসা নয়। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo