• জাতীয়

চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হয়: শিশির মনির

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে যেন কার্যকর হয় সেই প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

‎তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ওপর ২০ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১১ নভেম্বর) রায় ঘোষণার জন্য এদিন ধার্য করা হয়।

‎পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ২০ নভেম্বর রায় দেবেন আপিল বিভাগ। সবার কাছে মনে হয়েছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। আমরা প্রত্যাশা করব সবার কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে আপিল বিভাগ বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন।

‎তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়। কারণ সংসদ ভেঙে দেয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা আছে। এখনতো কোনো সংসদ নেই। সংসদ ভেঙে গেছে এক বছরের বেশি সময় আগে। আমরা আশা করছি, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হয়।

‎১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্ববধায়ক সরকার আনে সেসময় বিএনপি সরকার। এই সরকারের অধীনে হওয়া তিনটি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে-বিদেশে। ২০০৯ সালে ক্ষমতায় এসে আদালতের এক বিতর্কিত রায়ের আলোকে এ ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী।

‎গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্ববধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি-জামায়াতসহ একাধিক পক্ষ। ১০ কার্যদিবসের শুনানি শেষে মঙ্গলবার এ মামলার রায়ের জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ।

‎এ মামলায় সব পক্ষই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় ফেব্রুয়ারির নির্বাচন অন্তবর্তী সরকারের অধীনে করে পরের নির্বাচন থেকে তত্ত্ববধায়ক সরকারে অধীনের করার।

মন্তব্য (০)





image

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্র...

নিউজ ডেস্ক : সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থ...

image

অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ...

image

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নিউজ ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ...

image

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবস...

নিউজ ডেস্ক : আগামী সপ্তাহের শেষ নাগাদ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্...

image

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়...

  • company_logo