• জাতীয়

‎রাজধানীতে ৩ বাসে আগুন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রাইদা পরিবহণের দুটি ও রাজধানী পরিবহণের একটি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে।
‎
‎সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর তিনটি পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহণের একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহণের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রাইদা পরিবহণের আরেকটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পৃথক তিনটি আগুনের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়েছে।
‎
‎ফায়ার সার্ভিস আরও জানায়, রাত ১টার দিকে রায়েরবাগে, ২টার দিকে যাত্রাবাড়ী এবং সবশেষ ভোর ৪টায় সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
‎
‎এদিকে স্থানীয়রা জানান, রাত ১টার দিকে তারা লক্ষ করেন দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহণের বাসে আগুন জ্বলছে। তাৎক্ষণিক তারা বাসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ৯৯৯-এ কল দিয়ে বাসে আগুনের খবর জানান।
‎
‎তারা জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাসের আগুন নেভায়। ততক্ষণে আগুনে বাসের ভেতরে সব পুড়ে যায়।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo