• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত থাকবে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার সদস্য: মহাপরিচালক

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৫ লাখ ৫০ হাজারের বেশি আনসার সদস্য মোতায়েন করা হবে।

‎সাভারের আশুলিয়ার গোকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।‎

‎তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো ভোটকেন্দ্র নির্ধারণ করেনি, কারণ নির্বাচনের সময়সূচি ঘোষণা হয়নি। তবে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পুরো বাহিনীর পূর্ণাঙ্গ পুনর্গঠন প্রক্রিয়া চলছে, যেখানে তরুণ সদস্য নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

‎মহাপরিচালক বলেন, ‘আগে বাহিনীতে তরুণ সদস্যের খুব বেশি ছিল না। গত দেড় বছরে ১৮ থেকে ২৫ বছর বয়সি প্রায় দেড় থেকে ২ লাখ তরুণকে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।’

‎সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১০০ জন নারী-পুরুষ অংশ নিচ্ছেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপপরিচালক আশরাফুল আলম, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমেদ, ঢাকা সহকারী কমান্ড্যান্ট রাশিদুল হাসান জন এবং সাভার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo