• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা, আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেয়ার নির্দেশনা আছে বিধিমালায়।

‎সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে রেখে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫’ জারি করে ইসি।

‎সোশাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশে এআই ব্যবহারে বিধিনিষেধ, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞাসহ আসনপ্রতি ২০টির বেশি বিলবোর্ড না রাখার বিধান করা হয়েছে।

‎আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা দিতে হবে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির।

‎নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo