• জাতীয়

‘বদলি’ নিয়ে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষকরা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর এসেছে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকরের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১০ নভেম্বর) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।

এদিন দ্রুত বদলি কার্যকরসহ তিন দফা দাবিতে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা। দুপুর ১টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে টানা দেড় ঘণ্টা পর্যন্ত।

এই বৈঠকে বদলি কার্যক্রমের বিষয়ে শিক্ষকদের আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্য জোটের আহ্বায়ক প্রভাষক মো. সরোয়ার একটি গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে আমাদের ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বদলির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে আমাদের সাথে বসেছেন সেহেতু আমরা তাদের কথায় বিশ্বাস রাখতে চাই। কিন্তু যদি যথাসময়ে বদলি চালু না হয় তাহলে কঠোর আন্দোলনে নামব আমরা।’

এর আগে আন্দোলনরত শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান। দুপুর সাড়ে ১২টায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা শিক্ষকদের সচিবালয়ের ভেতরে ঢোকার অনুমতি দেন।

সচিবালয়ে যাওয়া শিক্ষকদের প্রতিনিধিদলে ছিলেন প্রভাষক মো. সরোয়ার, মো. বাবলু, মোছা. সামিয়া, সোহাগী, মো. শরিফুল, মো. শান্ত আলী, উম্মে হাবিবা এবং মো. রাশেদ মোশাররফ।

মন্তব্য (০)





image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

২

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

image

অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

৩

নিউজ ডেস্ক : অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধার...

image

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বম...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত...

image

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম

৫

নিউজ ডেস্ক : আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি ন...

  • company_logo