• রাজনীতি

‎৩১ দফা বিএনপির নেতারাই বিশ্বাস করেন না: মির্জা গালিব

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির দ্বিতীয় দফায় বলা হয়েছে ‘অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে (সোশ্যাল কনট্রাক্ট) পৌঁছাতে হবে’।
‎তবে ড. গালিব উল্লেখ করেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রশ্নে আলোচনায় বিএনপির কোনো জেনুইন আগ্রহ দেখা যায়নি। গত বছরের আগস্টের বিপ্লবের পর রাষ্ট্র বিনির্মাণে বিএনপিকে কোনো আলাপ-আলোচনা শুরু করতে দেখা যায়নি। এ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, তা মূলত ঐকমত্য কমিশনের উদ্যোগে হয়েছে।

‎তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতনের পর দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত ছিল এই আলাপ-আলোচনায় নেতৃত্ব দেয়া। দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক—বিভিন্নভাবে বিএনপি ৩১ দফার আলোকে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা শুরু করতে পারত। কিন্তু, ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি কারও সঙ্গে কোনো আলাপ-আলোচনা শুরু করতে রাজি নয়।

‎ড. গালিব মন্তব্য করেন, বিএনপির নীতি-নির্ধারকরা হয় ৩১ দফা কখনো পড়েননি, অথবা নিজেদের ৩১ দফা বিশ্বাস করেন না। তিনি এটিকে ‘খুবই দুঃখজনক’ আখ্যায়িত করেন।

মন্তব্য (০)





image

অর্থমন্ত্রী খসরুর সাথে কি কথা হল সালমান-আমিরের

নিউজ ডেস্ক : দেশের ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির তিন সুপারস্টার। ...

image

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: এমপ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ স...

image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

  • company_logo