• খেলাধুলা

‎জাহানারা আলমের অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটে চলছে বিতর্কিত এক সময়। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। বিস্ফোরক সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।
‎
‎বৃহস্পতিবারই এ অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছিলো সংস্থাটি। শনিবার রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
‎
‎এ কমিটি ১৫ কার্যদিবসের ভেতর তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। এর আগে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ক্রিকেটার মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo