• লিড নিউজ
  • জাতীয়

মৌসুমের প্রথম কুয়াশা বেল্টে ঢাকা পড়বে যেসব এলাকা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশের দিকে মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট ধেয়ে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শনিবার (৮ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানায়।

এতে আরও বলা হয়েছে, কুয়াশা বেল্ট রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে বেশি সক্রিয় থাকতে পারে। এছাড়া রাজশাহী এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সক্রিয় থাকতে পারে। 

কুয়াশা বেল্টের প্রভাবে উল্লেখিত বিভাগের বিভিন্ন স্থানে মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। এটি কোনো শৈত্যপ্রবাহ নয়। তাই এ কুয়াশা বেল্ট থাকাকালীন দেশে তীব্র শীতের সম্ভাবনা নেই। তবে দেশের বিভিন্নস্থানে রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির নিচে এবং কিছু কিছু স্থানে ১৫ সেলসিয়াসের নিচে নামতে পারে।

কুয়াশা বেল্ট কবে থেকে শুরু হবে এবং কোন জেলায় বেশি প্রভাব ফেলতে পারে তা শিগগিরই জানানো হবে বলে জানায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মন্তব্য (০)





image

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্র...

নিউজ ডেস্ক : সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থ...

image

অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ...

image

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নিউজ ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ...

image

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবস...

নিউজ ডেস্ক : আগামী সপ্তাহের শেষ নাগাদ ঢাকায় আসছে যুক্তরাষ্ট্...

image

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়...

  • company_logo