• রাজনীতি

বিচার-সংস্কার-গণতন্ত্র একসঙ্গে চলতে হবে: ডা. জাহিদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। জাতি এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের জন্য সব ভোটার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। আজকে সেই গণতন্ত্র বা অধিকারকে দূরে সরিয়ে রেখে কেউ কেউ চেষ্টা করছে আগে সংস্কার এবং বিচার হবে, পরে গণতন্ত্র। বিএনপি মনে করে, বিচার, সংস্কার ও গণতন্ত্র একসঙ্গে চলতে হবে। 

শনিবার (৮ নভেম্বর) দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় স্থানীয় সুধী সমাজ, শ্রমজীবী, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপি সব সময় সংস্কার বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, যে কারণে ২০২২ সালে প্রথম ২৭ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করে এবং ২০২৩ সালে জুলাই মাসে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারেক রহমান ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। 

ডা. জাহিদ বলেন, কোনো কোনো উপদেষ্টা বলেছেন, বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না। আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, তোমার জন্মের আগে শহীদ জিয়াউর রহমান বাকশাল কবরের পর বহুদলীয় গণতন্ত্র রচনা করেছেন। 

 

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo