ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামের আগুন প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ (শনিবার, ৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মিলগেট এলাকার একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি ফোমের গুদামে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
নিউজ ডেস্ক : গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে...
নিউজ ডেস্কঃ জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ...
নিউজ ডেস্কঃ দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফির...
নিউজ ডেস্কঃ শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দ...

মন্তব্য (০)