• খেলাধুলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে শেষ আটে অজিদের পেল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে হংকংয়ের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালোই দাপট দেখিয়েছে আকবর আলীর দল। লঙ্কানদের ১৪ রানে হারিয়ে হংকং সিক্সেসে নিজেদের যাত্রা শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন আগে ব্যাট করে আকবরের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান তোলে বাংলাদেশ। ধনঞ্জয়া লক্ষণের করা প্রথম ওভারে জিসান আলম ফিরলেও চাপে পড়েনি দল। আকবরকে সঙ্গে নিয়ে সে ওভার থেকে ২০ রান তোলেন হাবিবুর রহমান সোহান।

শুরুতেই ঝড় তুললেও ক্রিজে স্থায়ী হতে পারেননি সোহান। রান আউটের ফাঁদে পড়ে দ্বিতীয় ওভারেই ফেরেন এই তরুণ ওপেনার। সাজঘরের পথ ধরার আগে তার ব্যাটে আসে ২১ রান। তার ৭ বলের ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মারে।

সোহান ফিরলেও আকবরের ঝড় থামেনি। তৃতীয় ওভারে যখন প্যাভিলিয়নের পথ ধরলেন তখন বাংলাদেশ অধিনায়কের পাশে শোভা পাচ্ছিল ৩২ রান। ৯ বলে ২ চার ও ৪ ছয়ে গড়েছেন নিজের ইনিংস। এছাড়া মোসাদ্দেক ৮ ও আবু হায়দার রনি করেন ৬ রান। শ্রীলঙ্কার হয়ে লক্ষন ছাড়াও থারিন্দু রত্নায়েকে ও লাহিরু সামারাকুন একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে মোসাদ্দেকের ঘূর্ণি বোলিংয়ে ৬১ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। ১২ বলে সর্বোচ্চ ১৮ রান এনে দেন লক্ষণ। ১৩ রান আসে সামারাকুনের ব্যাট থেকে। ৩ উইকেট নেন মোসাদ্দেক। ২ ওভারে তার খরচ ২০ রান।

শেষ আটের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবে বাংলাদেশ।

 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo