• রাজনীতি

নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে” - ফরিদপুর-৩ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে ফরিদপুর-৩ আসনের বিএনপির প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৈৗধুরী নায়াব ইউসুফ বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকবেলা করতে হবে।

বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন ও কৈজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।

 

এসময় তিনি বলেন, ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অনেক অত্যাচার সহ্য করেছে, এখন আর কোনো অপশক্তিকে বরদাস্ত করা হবে না। সকলকে ঐক্যবদ্ধ থেকে সব সমস্যার মোকাবেলা করা হবে।

তিনি আরো বলেন, ফরিদপুরকে শান্তিময় ফরিদপুর হিসেবে গড়ে তুলতে চাই যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

জনসংযোগকালে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,  বেনজির আহমেদ তাবরিজ সহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকার পরিচালনায় ‘কিচেন কেবিনে...

image

হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখী হওয়ার আহ্বান রিজভীর

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি...

image

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে: ...

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ...

image

নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা

নিউজ ডেস্ক : সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাং...

image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

  • company_logo