• লিড নিউজ
  • জাতীয়

দক্ষ জনশক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-জাপান আলোচনা অনুষ্ঠিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দক্ষ জনশক্তি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে আলোচনাকালে বিকাশমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় উভয় দেশ কর্মী বিনিময় ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদারে উভয় দেশ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
‎
‎এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, বৃহস্পতিবার টোকিওতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচির সঙ্গে বৈঠককালে এ বিষয়ে আলোচনা করেন।
‎
‎জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বৈঠকে উপস্থিত ছিলেন। ড. ভূঁইয়া গণতন্ত্র, উন্নয়ন ও আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন।
‎
‎তিনি জনশক্তি রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের বিগত ৫ দশকের অভিজ্ঞতা এবং জাপানের নির্মাণ, পরিচর্যা সেবা খাতসহ উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের কর্মীদের ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করেন।
‎
‎সাম্প্রতিক অগ্রগতির প্রসঙ্গে ড. ভূঁইয়া আরো উল্লেখ করেন, চলতি বছরের মে মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরকালে আগামী পাঁচ বছরে ১ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্য নিয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
‎
‎ড. ভূঁইয়া জানান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ সমন্বয়ের জন্য একটি ‘জাপান সেল’ গঠন করার বিষয়েও আলোচনা করা হয়েছে।
‎
‎সিনিয়র সচিব বাংলাদেশে ‘স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার’ (এসএসডব্লিউ) ফিল্ড টেস্ট চালু করায় জাপানকে ধন্যবাদ জানান। তিনি খাদ্য প্রক্রিয়াজাতকরণ, শিল্পজাত পণ্য উৎপাদন, মোটরগাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ, বিমান ও জাহাজ নির্মাণ শিল্পসহ আরও কিছু খাতে কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
‎
‎ড. ভূঁইয়া স্বাস্থ্য ও ওষুধ শিল্পে আরও গভীর সহযোগিতার প্রস্তাব দেন। তিনি চিকিৎসা প্রযুক্তিতে জাপানি বিনিয়োগ ও সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ থেকে উচ্চমানের ওষুধ পণ্য আমদানির আহ্বান জানান।
‎
‎আকিয়ামা শিনইচি জাপানের প্রবীন জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির কারণে বিদেশি কর্মীর চাহিদা ক্রমেই বৃদ্ধি পাওয়ার উল্লেখ করে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান।
‎
‎তিনি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিওতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
‎
‎সেদিন পরে ড. ভূঁইয়া জাপানের অন্যতম কর্মী নিয়োগকারী সংস্থা আইএম জাপান আয়োজিত মানবসম্পদ বিষয়ক এক সেমিনারে অংশ নেন। সেমিনারে প্রায় ২০০টি জাপানি কোম্পানি অংশ নেয়।

মন্তব্য (০)





image

‎প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচন...

১

নিউজ ডেস্কঃ চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়ন...

image

‎মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে...

২

নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোস...

image

‎গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ায় শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবি...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের পর শিল্পকার...

image

‎ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

৪

নিউজ ডেস্কঃ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্র...

image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

  • company_logo