• জাতীয়

‎বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসে প্রবেশ স্তরে নিয়োগের ক্ষেত্রে এবং এই ক্যাডারে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য সমন্বিত মেকআপ কোর্স কারিকুলামের বিষয়ে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
‎
‎রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মুহা. মাছুম বিল্লাহ গতকাল এই প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসের প্রবেশ স্তরের সকল পদ সমন্বিত ডিগ্রিধারী (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি) গ্রাজুয়েট দিয়ে পূরণযোগ্য হবে।
‎
‎এতে বলা হয়, মাঠ পর্যায়ের প্রাণিসম্পদ উৎপাদন, প্রাণিস্বাস্থ্য ও সম্প্রসারণ বিষয়ে আধুনিক বিজ্ঞানসম্মত যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রিধারী কর্মকর্তাদের জন্য ৬ মাস মেয়াদি ৩০ ক্রেডিটের একটি সমন্বিত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স চালু করা হবে।
‎
‎বিসিএস (পশুসম্পদ) ক্যাডারে কর্মরত ইন-সার্ভিস প্রশিক্ষণ (মেকআপ) কোর্স সম্পন্নকারী সকল কর্মকর্তা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মন্তব্য (০)





image

‎মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে...

১

নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোস...

image

‎গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ায় শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবি...

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের পর শিল্পকার...

image

‎ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

৩

নিউজ ডেস্কঃ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্র...

image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

image

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

৫

নিউজ ডেস্ক : আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোক...

  • company_logo