• লিড নিউজ
  • জাতীয়

‎জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কারে তথ্য চায় ইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য জরাজীর্ণ স্থাপনাসমূহ সংস্কার/মেরামত সংক্রান্ত তথ্য চেয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিটি সকল মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
‎
‎এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই চূড়ান্ত ভোটকেন্দ্রসমূহের মধ্যে যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারী বা সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে অথবা ছোট-খাট মেরামত/সংস্কার প্রয়োজন, সেসকল ভোটকেন্দ্রের তালিকা চাওয়া হয়েছে।
‎
‎নির্ধারিত ছক মোতাবেক প্রয়োজনীয় তথ্যসহ ভোটকেন্দ্রসমূহের তালিকা আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এই তালিকার হার্ড কপি ও নিকস ফন্টে সফ্টকপি আকারে জমা দিতে হবে। 
‎
‎ইসি জানায়, এটি নির্বাচন প্রস্তুতিমূলক পদক্ষেপের অংশ, যা ভোটারদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে।

মন্তব্য (০)





image

‎প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচন...

১

নিউজ ডেস্কঃ চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়ন...

image

‎মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে...

২

নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোস...

image

‎গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ায় শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবি...

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের পর শিল্পকার...

image

‎ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

৪

নিউজ ডেস্কঃ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্র...

image

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিক...

  • company_logo