• জাতীয়

‘গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি হবে না’

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধানে যেকোনো পদক্ষেপ নেয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থি হবে না। 
‎
‎বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা আপিলের নবম দিনের শুনানিতে তিনি এ কথা বলেন।
‎
‎অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দেয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও ভ্রান্তপ্রসূত। ‘গুডের’ বিপরীতে ‘ব্যাড’ শব্দের চেয়ে যদি কোনো শব্দ থেকে থাকে, এই সরকার ব্যবস্থা বাতিল করায় তার চেয়েও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে দেশে।
‎
‎এর আগে বুধবার (৫ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শেষ করে বিএনপি। 
‎
‎এদিন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সঙ্গে প্রতারণার শামিল। আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংবাদ নির্বাচন হবে।
‎
‎তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা আপিলের ওপর গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলে...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব শান্ত...

image

‎ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফেনী জেলার পরশুরামে...

image

‎প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচন...

৩

নিউজ ডেস্কঃ চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়ন...

image

‎মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে...

৪

নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোস...

image

‎গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ায় শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবি...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের পর শিল্পকার...

  • company_logo