• খেলাধুলা

চেনা মুখ নিয়েই নেপাল ও ভারত ম্যাচের দল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ঢাকায় আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ওই দুই ম্যাচের ক্যাম্প শুরু হলেও দল ঘোষণা করেননি বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। এ নিয়ে সমালোচনা হচ্ছিল। 

বুধবার সন্ধ্যায় নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্যাম্প শুরুর ছয় দিন পর ঘোষিত স্কোয়াডে কোনো চমক নেই। 

সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচের দলের ওপরই আস্থা রেখেছেন ক্যাবরেরা। চেনা মুখ নিয়ে এ মাসে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশ দল: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদি হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, সাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজউদ্দিন, সাদউদ্দিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo