• জাতীয়

যমুনা, সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

 

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলে...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব শান্ত...

image

‎ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফেনী জেলার পরশুরামে...

image

‎প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচন...

৩

নিউজ ডেস্কঃ চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়ন...

image

‎মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে...

৪

নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোস...

image

‎গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ায় শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবি...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের পর শিল্পকার...

  • company_logo