• সমগ্র বাংলা

যশোরে অর্ধ কোটি টাকা মূল্যের স্বর্ণেরবারসহ যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ ওসমান গনি (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটককৃত ওসমান গনি যশোর সদর উপজেলার বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মন্ডল এর ছেলে। 

বুধবার (০৫ নভেম্বর) সকাল ৭ টার সময় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার হতে আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায়  ৩১৯.৪৮ গ্রাম ওজনের ৩ টি স্বর্ণের বার ও ২টি মোবাইল জব্দ করে।

আটককৃত আসামীকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫৫ লক্ষ ২৬ হাজার টাকা। 

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo