• সমগ্র বাংলা

বগুড়া গাবতলীতে খালেদা জিয়ার ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগে হাজারো মানুষের ঢল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে সাবেক প্রধানমন্ত্রী ও বগুড়া-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ, গনসংযোগ করেছে পৌর বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে থেকে বিশাল র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে গাবতলী পৌর বিএনপির উদ্যোগে কর্মসূচিতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। এতে পৌর বিএনপির সভাপতি কায়দোজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ ছাবেদ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম ইউসুফ শাকিল, টুটুল, নুরনবী, ছাব্বির,কনক, বুলবুল, শিলু, জুয়েলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এ আসনে নির্বাচন করবেন আমরা তাঁর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ সহ ৩১ দফার লিফলেট বিতরণ শুরু করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীতে এ আসন থেকে দেশের  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করব।

নির্বাচনের আগ পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে প্রচারণা অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo