• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় ‎নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: মহাপরিচালক

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনী জোরালো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
‎
‎সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ৪র্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‎
‎অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার আনসার জোরালো ভূমিকা পালন করবে জানিয়ে আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ইসিকে সব ধরণের সহযোগিতা করা হবে। শুধু নির্বাচনী কার্যক্রমে নয়, নির্বাচনের প্রচারণামূলক কাজেও সহযোগিতা করবে আনসার বাহিনী। ভোটারদের করণীয় নিয়েও প্রচারণা চালাবে আনসার।
‎
‎ভোটের এবার চ্যালেঞ্জ আছে উল্লেখ করে তিনি বলেন, ভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে আনসার বাহিনীকে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের বাছাই করে বাদ দেয়া হবে। তাদেরকে নির্বাচনী দায়িত্ব দেয়া হবে না।
‎
‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব দেয়া হবে। এ সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ সদস্য মোতায়েন করা হবে। গত এক বছরে এক লাখ ৪৫ হজার নতুন সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে।
‎
‎‘এক লাখ ৪৫ হাজার নতুন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে’, যোগ করেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে অস্ত্রের বদলে কূটনীতি, শিক্ষা ও মানবতার কথা বলে...

১

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব শান্ত...

image

‎ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফেনী জেলার পরশুরামে...

image

‎প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচন...

৩

নিউজ ডেস্কঃ চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনযাত্রার মানোন্নয়ন...

image

‎মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে...

৪

নিউজ ডেস্কঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোস...

image

‎গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বাড়ায় শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবি...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের পর শিল্পকার...

  • company_logo