• খেলাধুলা

‎বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গুঞ্জনটা আগে থেকেই ছিল। করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা হতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত বিসিবি পরিচালক।
‎
‎এনএসসি বিসিবিতে দুজন পরিচালক দিতে পারে। দুজনের মধ্যে একজন ছিলেন ইসফাক আহসনা। গত মাসে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে এনএসসি তার নাম উইথড্র করে নেয়। সেই জায়গায় মনোনয়ন পেয়েছেন দৌলা। আজ বিসিবি সভায় তিনি পরিচালক পদ গ্রহণ করবেন।
‎
‎২০০৭-০৮ পর্যন্ত প্রায় দেড় বছর বিসিবির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোয়ারা আনিস মিনু। দৌলা হতে যাচ্ছেন দ্বিতীয় নারী পরিচালক। ধারণা করা হচ্ছে, বিসিবির নারী উইংয়ের দায়িত্ব পাবেন তিনি।
‎
‎দৌলার করপোরেট জগত ও ক্রীড়া সংগঠক হিসেবে লম্বা ইতিহাস রয়েছে। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ের পদেও কাজ করেছেন।
‎
‎গ্রামীণফোনে থাকাকালীন তিনি প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এই সময়ে (১৯৯৮–২০০৯) পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দেশের ক্রিকেট অঙ্গনেও সরব উপস্থিতি ছিল। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
‎
‎দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo