• খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। ভারতের মুম্বাইয়ে ডিওআই পাতিল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান করেছে স্বাগতিক ভারত। 

ইনিংস ওপেন করতে নেমে শেফালি ভার্মার সাথে ১০৪ রানের জুটি গড়েন স্মৃতি মান্ধানা। এই জুটি গড়ার পথেই ৫৮ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রানের ঝলমলে ইনিংস খেলেন স্মৃতি।

দলের হয়ে ৭৮ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৭ রান করেন শেফালি ভার্মা। ৫৮ বলে তিন চার আর এক ছক্কায় ৫৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন দিপ্তি শর্মা।

ইনিংসের একিবারে শেষ দিকে ২৪ বলে তিন চার আর দুই ছক্কায় ৩৪ রান করেন রিচি ঘোষ। 

এদিনের ৪৫ রান সংগ্রহ করার মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে স্মৃতি মান্ধানার রান হলো ৪১০। এই রান সংগ্রহ করে সাবেক তারকা ক্রিকেটার মিথালি রাজের রেকর্ড ভেঙে ভারতীয়দের মধ্যে এক বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন স্মৃতি। 

২০১৭ সালের বিশ্বকাপে মিতালি রাজ ৪০৯ রান করেছিলেন।

আজ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জিততে হলে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেটারদের ৩০০ বলে ২৯৯ রান করতে হবে। 

 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo