• লিড নিউজ
  • শিক্ষা

‎নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে: গণশিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সাথে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
‎
‎উপদেষ্টা বলেন, নতুন বছরের নতুন বই ছাপা হয়ে এরইমধ্যে গুদামে আসতে শুরু হয়েছে। সুতরাং নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে।
‎
‎তিনি বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমরা চিহ্নিত করে কাজ শুরু করেছি। তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে তাহলে ৫ বছর পর প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো. শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।
‎
‎পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধা বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo