• রাজনীতি

রাজনীতি এখন বদলে গেছে: তাসনিম জারা

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, রাজনীতিতে যে পেশীশক্তি চলছিল, সেই রাজনীতি আর চলবে না। রাজনীতি এখন বদলে গেছে।
‎
‎শনিবার (১ নভেম্বর) সকালে রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজের (সিজিএস) সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
‎
‎জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন কে বাস্তবায়ন করবে তার কোনো উল্লেখ নেই জানিয়ে তাসনিম জারা বলেন, রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না। আন্দোলন আর অনশন দাবি আদায়ের একমাত্র উপায়। যেটা পরিবর্তন দরকার।
‎ 
‎তরুণদের রাজনীতিতে যুক্ত করার বিষয়ে তিনি বলেন, তরুণরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সে ব্যবস্থা করে দেয়া আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা ভোটাধিকারের বয়স ১৬ বছরে আনার প্রস্তাব করেছিলাম। কিছু কাঠামোগত পরিবর্তন না করলে, সেটা শুধু বলার মধ্যেই থেকে যাবে বাস্তবায়ন আর হবে না। বেশ কয়েকটি দেশে ১৬ বছর বয়সে ভোট দেয়ার ব্যবস্থা রয়েছে।
‎ 
‎নারীরা যারা গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরও রাজনীতিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলেও জানান তাসনিম জারা। তিনি বলেন, আমরা প্রস্তাব দিয়েছিলাম সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০তে উন্নীত করার।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo